English Adventure for Juniors হলো ১০–১২ বছর বয়সী শিশুদের জন্য একটি সুপরিকল্পিত, ইন্টারঅ্যাকটিভ ও আনন্দভিত্তিক ইংরেজি শেখার প্রোগ্রাম। লাইভ ক্লাস, নিয়মিত অনুশীলন ও কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীরা Phonics, Grammar, Vocabulary, Reading, Writing, Listening ও Speaking—ইংরেজি ভাষার গুরুত্বপূর্ণ দক্ষতাগুলো ধাপে ধাপে আয়ত্ত করবে।
এই কোর্সে শুধু বইয়ের পড়াশোনার মধ্যে সীমাবদ্ধ না থেকে শিক্ষার্থীদের সঠিক উচ্চারণ, সাবলীলভাবে পড়া, দৈনন্দিন কথোপকথন, আত্মবিশ্বাসের সঙ্গে কথা বলা, সৃজনশীল লেখা এবং বাস্তব জীবনের ইংরেজি বোঝার দক্ষতা গড়ে তোলা হবে। পাশাপাশি স্বাস্থ্য, প্রযুক্তি, পরিবেশ ও সমাজের বিভিন্ন বিষয় নিয়ে চিন্তা ও নিজস্ব মতামত প্রকাশের মাধ্যমে তাদের Critical Thinking ও Civic Awareness বিকাশে গুরুত্ব দেওয়া হবে।
৪টি সেমিস্টারে বিভক্ত ২ বছরের এই প্রোগ্রামে নিয়মিত মূল্যায়ন, প্রোগ্রেস ট্র্যাকিং এবং পর্যাপ্ত অনুশীলনের মাধ্যমে শিশুদের জন্য একটি শক্তিশালী ও দীর্ঘমেয়াদি ইংরেজি দক্ষতার ভিত্তি তৈরি করা হবে।

